মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মির্জাপুর ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে ৫০ জনই জিপিএ-৫

মির্জাপুর ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে ৫০ জনই জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।আজ সোমবার সকালে দেশজুড়ে একযোগে ফলাফল প্রকাশিত হলে মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, “এই কৃতিত্বপূর্ণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।”এই বিশেষ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ফলাফলের এই সাফল্য অব্যাহত থাকবে।

মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে সাজিদ মাহমুদের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মো: সাজিদ মাহমুদ। তার এই সাফল্যে পরিবার ও শিক্ষকরা আনন্দিত।সাজিদ মাহমুদের বাবা মো: ফরিদুল ইসলাম পেশায় একজন কলেজ প্রভাষক এবং মা মোছা: ইয়াসমিন আক্তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মা-বাবার অনুপ্রেরণা ও শিক্ষকদের দিকনির্দেশনা সাজিদের এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাজিদ মাহমুদ বলে, “আলহামদুলিল্লাহ, এসএসসি পরীক্ষার ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই সাফল্যের জন্য সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার পরিবারের দোয়া, ভালোবাসা ও নিরন্তর সহযোগিতা আমাকে প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা দিয়েছে। তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে সাজিদ মাহমুদের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream