শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘস্থায়ী করতে সৎ, যোগ্য ও ভালো মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্ন টেকসই হবে না। দেশের মানসম্মত উন্নয়নের জন্য রাজনীতিতে যোগ্য মানুষের অংশগ্রহণ জরুরি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের অনেকে রাজনীতি থেকে দূরে সরে গেছেন। এর ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।

তিনি বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ নেতৃত্ব ছাড়া যেমন ভালো ফল পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল ধরে রাখা সম্ভব নয়।

বরিশালের ঐতিহ্য ও দেশের বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন।

তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরীতে পরিণত করতে হলে আগামী দিনে যোগ্য ও ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। বরিশালসহ আশপাশের জেলা ও নির্বাচনি এলাকা থেকে মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহ দিতে হবে। এজন্য তাদের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেটি নিশ্চিত করতে ভালো মানুষের নেতৃত্বে আসা জরুরি।

বর্তমান রাজনীতিবিদদের পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে।

আন্দালিভ রহমান বলেন, অনেক অবকাঠামো ও প্রতিষ্ঠান তৈরি করে যাওয়া সম্ভব হলেও ভালো নেতৃত্ব তৈরি করা না গেলে সেগুলো ধরে রাখা কঠিন হবে। তাই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তিনি আরও বলেন, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে এগিয়ে আসে, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream