শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে তথ্য নেই ভারতের: রণধীর জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে তথ্য নেই ভারতের: রণধীর জয়সোয়াল
সংগৃহীত ছবি

নয়াদিল্লীর ভারত মণ্ডপমে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এদিকে, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জয়সোয়াল শুধু বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

এদিকে, নেপালে এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয় নাগরিক।’

এ বিষয়ে ভারত নেপাল সরকার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

জয়সোয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের নাম নিয়মিতভাবে প্রকাশ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের উদ্ধারে নেপালি কর্তৃপক্ষের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে তথ্য নেই ভারতের: রণধীর জয়সোয়াল

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নয়াদিল্লীর ভারত মণ্ডপমে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এদিকে, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জয়সোয়াল শুধু বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

এদিকে, নেপালে এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, ‘আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয় নাগরিক।’

এ বিষয়ে ভারত নেপাল সরকার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

জয়সোয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের নাম নিয়মিতভাবে প্রকাশ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের উদ্ধারে নেপালি কর্তৃপক্ষের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream