তেঁতুলিয়ার ঢেউ বাড়লেই আতঙ্ক বাড়ে ধুলিয়ার মানুষের। নদীভাঙন ও জোয়ারের পানিতে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তির দাবিতে শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর তীরে মানববন্ধন করেন কয়েক হাজার মানুষ।
বক্তারা বলেন, অস্থায়ী সংস্কার নয়, ধুলিয়া জনপদ রক্ষায় প্রয়োজন পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ। একই সঙ্গে প্রস্তাবিত ভোলা–বরিশাল সেতুর সঙ্গে ধুলিয়া পয়েন্টের সংযোগ স্থাপনের দাবি জানান তারা। এ সংযোগ হলে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এলাকাবাসীর প্রত্যাশা—দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মতামত