শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

 বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রানওয়ে বাজার (কানকুড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে রানওয়ে বাজারের আফজাল ডাক্তারের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ২৫০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো বহনের অভিযোগে মো. আরমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ বলেন, “মাদকের বিস্তার রোধে বিজয়নগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রানওয়ে বাজার (কানকুড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে রানওয়ে বাজারের আফজাল ডাক্তারের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে ২৫০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো বহনের অভিযোগে মো. আরমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ বলেন, “মাদকের বিস্তার রোধে বিজয়নগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream