শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে অ্যাগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে অ্যাগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

চাঁদপুরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিকাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় পরিসরের সৌরবিদ্যুৎ প্রকল্প নেওয়া হচ্ছে। জেলার ৭ থেকে ৮ হাজার একর জমিতে এগ্রোভোল্টাইক পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আশিক মাহমুদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এর সুবিধা শুধু চাঁদপুরের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সুফল দৃশ্যমান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, চাঁদপুরের সরকারি খাসজমিতে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে ইপিজেড স্থাপনের সম্ভাব্য জায়গাও যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে শিল্পায়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।

চক্ষু শিবিরের অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, ইউএনও মাহমুদা কুলসুম মনি, ওসি কামরুল হাসান, অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে অ্যাগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিকাজ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় পরিসরের সৌরবিদ্যুৎ প্রকল্প নেওয়া হচ্ছে। জেলার ৭ থেকে ৮ হাজার একর জমিতে এগ্রোভোল্টাইক পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আশিক মাহমুদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এর সুবিধা শুধু চাঁদপুরের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সুফল দৃশ্যমান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, চাঁদপুরের সরকারি খাসজমিতে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে ইপিজেড স্থাপনের সম্ভাব্য জায়গাও যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে শিল্পায়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।

চক্ষু শিবিরের অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, এডিশনাল আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, ইউএনও মাহমুদা কুলসুম মনি, ওসি কামরুল হাসান, অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream