শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পীরগাছায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যাচেষ্টা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পীরগাছায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যাচেষ্টা
পীরগাছায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যাচেষ্টা

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ একই পরিবারের চারজনকে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর, গলা চেপে হত্যাচেষ্টা এবং দুই নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিগটারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত চারজনকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত সিরাজুল ইসলাম সিরাজ বাদী হয়ে পীরগাছা থানায় লিখিত এজাহার দিয়েছেন। 

এতে একই এলাকার হাসানুর রহমান হাসান, হালিমা বেগম ও মোনা মিয়াসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন সিরাজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। ওই জমির দখল নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা জমিতে কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে গালিগালাজ করেন।

এ সময় এর প্রতিবাদ করায় সিরাজুল ইসলামকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন অভিযুক্তরা।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সিরাজুল ইসলামের মেয়ে সেতু আক্তারকেও মারধর করা হয়। তাঁর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা এবং গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে গুরুতর আহত করা হয়।

স্বামী ও মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান কান্দি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মিতু বেগম। তাঁকেও এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া তাঁদের রক্ষা করতে এগিয়ে আসা ভাতিজা সাজ্জাতুল ইসলামকেও মারধর করেম অভিযুক্তরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে হাসানুর রহমান হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যাচেষ্টা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream