শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিলেটে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, ১৪ ট্রাককে জরিমানা

ছবি: এসআরবি-৯

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৪টি ট্রাকের চালককে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯),সিপিএসসি,সিলেট ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, সিলেটের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে ১৪টি ট্রাকের চালকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। পরে তাদের মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে,জননিরাপত্তা নিশ্চিত করা,অপরাধ প্রতিরোধ এবং পরিবেশবিষয়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলেটে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, ১৪ ট্রাককে জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৪টি ট্রাকের চালককে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯),সিপিএসসি,সিলেট ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, সিলেটের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে ১৪টি ট্রাকের চালকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। পরে তাদের মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে,জননিরাপত্তা নিশ্চিত করা,অপরাধ প্রতিরোধ এবং পরিবেশবিষয়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream