বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বকশীগঞ্জে মৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বাঁধা

জামালপুরের বকশীগঞ্জে মৃত এক মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার  প্রদানে বাধা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। মুক্তিযোদ্ধাদের বাধার মুখে প্রশাসন মৃত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে গার্ড অফ অনার দিতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের মদনের চর গ্রামের মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টার ১ অক্টোবর ( বৃহস্পতিবার) মারা যান। তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন   সার্বিক প্রস্তুতি নেয়। পুলিশসহ সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা মৃত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য তার নিজ বাড়িতে যাত্রা করেন। যাত্রা পথে মুক্তিযোদ্ধা ভবনের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ কয়েকজন  মুক্তিযোদ্ধা সহকারি কমিশনার (ভূমি) এর  গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। মুক্তিযোদ্ধারা মৃত দেলোয়ার হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেন। তারা বলেন, দেলোয়ার হোসেন প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি জাল সনদ তৈরি করে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সরকারের বেতন ভাতা এবং সুবিধা ভোগ করে আসছেন । তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে দেয়া হবে না। সহকারী কমিশনার ভূমির গাড়ির সামনে দাঁড়িয়ে সমবেত মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা, ইউনিয়ন কমান্ডার আহমদ আলী, ডেপুটি কমান্ডার নূর মোহাম্মদ,  ইউনিয়ন কমান্ডার খলিলুর রহমান ও  ইউনিয়ন কমান্ডার শহিদুর রহমান।  এর আগে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে মানববন্ধন করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি আসমাউল হুসনা জানান, মুক্তিযোদ্ধাদের সাথে বিতর্কে জড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান সম্ভব না। তিনি বলেন,  মুক্তিযোদ্ধাদের বাধা উপেক্ষা করতে পারিনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে মৃত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বাঁধা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream