চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারত্বের মতো কর্মকাণ্ডের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম তার পোস্টে দাবি করেন, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারত্বসহ বিভিন্ন অনিয়ম বিএনপির টিকে থাকার ভিত্তি হয়ে আছে। এসব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে বিএনপি নামে কোনো দল থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
মতামত