রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে চোরাকারবারীদের থেকে প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

জয়পুরহাটে চোরাকারবারীদের হাত থেকে ৮ম-৯ম শতকের একটি প্রত্নতাত্ত্বিক বেলেপাথার  উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে নিদর্শনটির মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

২৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫৬ মিনিটে জয়পুরহাট ২০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

বিজিবি সূত্রে জানা যায়, ২০ বিজিবির ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধারের অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রত্নবস্তু হস্তান্তরের বিষয়ে বিজিবিকে জানানো হয়। পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি গ্রহণ করে।

স্থানীয়দের দাবি, একটি পাচারকারী চক্র প্রত্নবস্তুটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।

বিজিবির কাছে বেলেপাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শিলাখণ্ডটির প্রাথমিক যাচাই করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কর্তৃপক্ষ পাথরটি পরীক্ষা করে এটিকে ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ হিসেবে শনাক্ত করে সনদ প্রদান করেন।

উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে চোরাকারবারীদের থেকে প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটে চোরাকারবারীদের হাত থেকে ৮ম-৯ম শতকের একটি প্রত্নতাত্ত্বিক বেলেপাথার  উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে নিদর্শনটির মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

২৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫৬ মিনিটে জয়পুরহাট ২০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

বিজিবি সূত্রে জানা যায়, ২০ বিজিবির ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধারের অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রত্নবস্তু হস্তান্তরের বিষয়ে বিজিবিকে জানানো হয়। পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি গ্রহণ করে।

স্থানীয়দের দাবি, একটি পাচারকারী চক্র প্রত্নবস্তুটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।

বিজিবির কাছে বেলেপাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শিলাখণ্ডটির প্রাথমিক যাচাই করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কর্তৃপক্ষ পাথরটি পরীক্ষা করে এটিকে ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ হিসেবে শনাক্ত করে সনদ প্রদান করেন।

উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream