শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝোপ থেকে ২ এয়ারগান উদ্ধার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝোপ থেকে ২ এয়ারগান উদ্ধার
ঝোপ থেকে এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের পেচারপুল সেতুর পাশের একটি ঝোপ থেকে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি দল জানতে পারে,পাথরখোলা এলাকায় এয়ারগান পড়ে থাকতে পারে। পরে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র‍্যাবের দলটি ভানুগাছ চৌমহনা থেকে পাথরখোলাগামী সড়কের পেচারপুল সেতুর আশপাশে তল্লাশি চালায়।

এ সময় সেতুর দক্ষিণ পাশে সড়কের পূর্ব দিকে ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় র‍্যাবের তদন্ত কার্যক্রম চলছে।

র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দুটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব আরও জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝোপ থেকে ২ এয়ারগান উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের পেচারপুল সেতুর পাশের একটি ঝোপ থেকে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি দল জানতে পারে,পাথরখোলা এলাকায় এয়ারগান পড়ে থাকতে পারে। পরে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র‍্যাবের দলটি ভানুগাছ চৌমহনা থেকে পাথরখোলাগামী সড়কের পেচারপুল সেতুর আশপাশে তল্লাশি চালায়।

এ সময় সেতুর দক্ষিণ পাশে সড়কের পূর্ব দিকে ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় র‍্যাবের তদন্ত কার্যক্রম চলছে।

র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দুটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব আরও জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream