শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইংল্যান্ড সফরে পাকিস্তানের কপালে যেন বিতর্কই সঙ্গী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

ইংল্যান্ড সফরে পাকিস্তানের কপালে যেন বিতর্কই সঙ্গী
ইংল্যান্ড সফরে পাকিস্তানের কপালে যেন বিতর্কই সঙ্গী

এবারের ইংল্যান্ড সফরটা যে করেই হোক, পাকিস্তান ক্রিকেট দল ভুলেই থাকতে চাইবে। মাঠের পারফরম্যান্সের চেয়ে বরং বাইরের ঘটনায় বেশি সমালোচিত। জাতীয় দলকে নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘটল আরেক আলোচিত ঘটনা। এমনকি বিক্ষোভকারীদের তোপের মুখেও পড়তে হয়েছে ক্রিকেটারদের।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আলোচিত ঘটনা ইংল্যান্ডের পোর্টসমাউথে ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’র গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। গত পরশু বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার-স্টাফরা। পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে প্রায় ৪০ পুরুষ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের দেখে আশ্রয়প্রার্থী বলে মনে করেন বিক্ষোভকারীরা। প্রথমে আশ্রয়প্রার্থী থাকার খবরে হোটেলের সামনে জড়ো হলেও পরে ভুল ভাঙে বিক্ষোভকারীদের। আসলে সেখানে ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটার- স্টাফরা।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বিব্রতকর অবস্থায় পড়লে ম্যারিয়ট হোটেলে যান ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। হোটেলে অবস্থানরত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার-স্টাফ ও বাইরে থাকা বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। সেখান থেকে আস্তে আস্তে সরে যান বিক্ষোভকারীরা।

পাকিস্তানের যুব ক্রিকেটাররা হেনস্তার শিকার হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যোগাযোগ করছেন পাকিস্তান ম্যানেজমেন্টের সঙ্গে। নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখছে তারা। ম্যারিয়ট হোটেলে তখন কী ঘটেছিল, সেটা নিয়ে ‘গার্ডিয়ানে’র সঙ্গে কথা বলেন ম্যাডউইক। ব্রিটিশ এই সংবাদমাধ্যমকে রিফর্ম পার্টির কাউন্সিলর বলেন, ‘‘কোচের সঙ্গে কথা বলেছি আমি।তারপর বিক্ষোভকারীদের বলেছি, ‘আপনারা ভুল করছেন। তারা ক্রিকেট দলের অংশ।”

আগে থেকেই বিদেশি আসার খবর পান বলে সেদিন বিক্ষোভকারীদের জড়ো হওয়ার ঘটনা ঘটে বলে উল্লেখ করেন ম্যাডউইক। গার্ডিয়ানকে রিফর্ম পার্টির কাউন্সিলর বলেন, ‘পোর্টসমাউথের মানুষ আগে থেকেই সতর্ক ছিলেন। একই কোম্পানির একটা কোচে প্রায় ৪০ জন বিদেশি আসার খবর শোনা গিয়েছিল। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলার কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা চলে যান।’

ইংল্যান্ড সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল একটি চার দিনের ম্যাচে হেরেছে ১০ রানে। গতকাল শুরু হয় চার ম্যাচের ওয়ানডে সিরিজ। আরুন্ডেলে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান পায় ১৭৭ রানের বিশাল জয়। আরও তিন ওয়ানডে বাকি রয়েছে। এদিকে হেডিংলি ও লর্ডসে হেরে পাকিস্তান জাতীয় দল এরই মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে। এজবাস্টনে গতকাল শুরু হওয়া তৃতীয় টেস্টে ইংল্যান্ড খেলছে সফরকারীদের ধবলধোলাইয়ের লক্ষ্যে।

বিষয় : ক্রিকেট খেলা পাকিস্তান ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ড সফরে পাকিস্তানের কপালে যেন বিতর্কই সঙ্গী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream