বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে নতুন নির্দেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে নতুন নির্দেশ
ছবি: সংগৃহীত

সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নামের আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মানসূচক এসব শব্দ লিখিতভাবে ব্যবহারের প্রচলন এখন থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে সরকারি যোগাযোগ, নথিপত্র তৈরি এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাঁদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার দাপ্তরিক যোগাযোগ এবং নথিপত্র প্রেরণের সময় নতুন এই সিদ্ধান্ত মেনে চলতে বলা হয়েছে। পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানানো হয়েছে, নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে নতুন নির্দেশ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নামের আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মানসূচক এসব শব্দ লিখিতভাবে ব্যবহারের প্রচলন এখন থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে সরকারি যোগাযোগ, নথিপত্র তৈরি এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাঁদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার দাপ্তরিক যোগাযোগ এবং নথিপত্র প্রেরণের সময় নতুন এই সিদ্ধান্ত মেনে চলতে বলা হয়েছে। পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানানো হয়েছে, নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream