বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় সত্তরোর্ধ বৃদ্ধা অবশেষে মারা গেছেন। আহত হওয়ার তিন দিন পর বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

জানা যায়, গত সোমবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন ২ নং রেলগেটে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা আহত হন।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তিনি আজ মারা গেছেন। 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হুদা বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা গুরুত্বর জখম না হলেও বয়সের কারণে ভেতর থেকে খুবই ভেঙ্গে পড়েছিলেন। সেকারণে আঘাত সামলে উঠতে পারেননি। তাই যথেষ্ট চিকিৎসার পরও তিনি মারা গেছেন। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, গত তিন দিনেও বৃদ্ধার  পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আজকের মধ্যে কোন আত্মীয় স্বজন না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে প্রশাসনের উদ্যোগে দাফন সম্পন্ন করা হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় সত্তরোর্ধ বৃদ্ধা অবশেষে মারা গেছেন। আহত হওয়ার তিন দিন পর বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

জানা যায়, গত সোমবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন ২ নং রেলগেটে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা আহত হন।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানেই তিনি আজ মারা গেছেন। 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হুদা বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা গুরুত্বর জখম না হলেও বয়সের কারণে ভেতর থেকে খুবই ভেঙ্গে পড়েছিলেন। সেকারণে আঘাত সামলে উঠতে পারেননি। তাই যথেষ্ট চিকিৎসার পরও তিনি মারা গেছেন। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, গত তিন দিনেও বৃদ্ধার  পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আজকের মধ্যে কোন আত্মীয় স্বজন না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে প্রশাসনের উদ্যোগে দাফন সম্পন্ন করা হবে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream