বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষে প্রতিবন্ধী নারী নিহত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি অজ্ঞাতনামা যানবাহন, লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। দুর্ঘটনার পরপরই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) এবং কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সংঘর্ষ হয়।

এ সময় মহাসড়কে থাকা ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও আইনগত প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষে প্রতিবন্ধী নারী নিহত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি অজ্ঞাতনামা যানবাহন, লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। দুর্ঘটনার পরপরই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে শিকারপুর ব্রিজ ও ইচলাদি টোলঘরের মধ্যবর্তী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে বরিশালগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) এবং কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সংঘর্ষ হয়।

এ সময় মহাসড়কে থাকা ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম ও আইনগত প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream