বরিশাল নগরীতে ময়লা পরিষ্কার করার সময় প্লাস্টিকের জারের ভিতর থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে নগরের নতুন বাজার এলাকার ফরেস্ট অফিসের সামনে থেকে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করা হয়। নবজাতক দুইটির একটি ছেলে ও একটি মেয়ে।
প্রতি রাতের মত শহরের ময়লা- আবর্জনা পরিষ্কার করার সময় হঠাৎ প্লাস্টিকের বয়ামের ভিতরে নবজাতক দুইটির মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে মৃত এই নবজাতক শিশু দুটির মরদেহ উদ্ধার করে। তবে কে বা কাহারা কোথা থেকে এই বাচ্চা দুটোকে এখানে ফেলে রেখে গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এই ঘটনায় স্থানীয় এলাকা সহ নগরীতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মতামত