সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাউফলে নিখোঁজ আলম ফকির, খালে উদ্ধার মরদেহ নিয়ে পরিবারের সন্দেহ

পটুয়াখালীর বাউফলে ৫–৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম ফকির (৪৫)। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন স্বজনেরা। গত ২৩ অক্টোবর বাংলাবাজার এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সেটি আলম ফকিরের হতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

আলম ফকির স্থানীয়ভাবে মুজা নামে পরিচিত মুজাফর গাজীর ছেলে। তিনি দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ছোট স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। এ ঘটনায় ২৪ অক্টোবর তাঁর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বাংলাবাজার এলাকার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ আলম ফকিরের পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহটি তাঁর হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছেন। মরদেহটি খালে পাওয়া যাওয়ায় নৌ-পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি আলম ফকিরের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বাউফলে নিখোঁজ আলম ফকির, খালে উদ্ধার মরদেহ নিয়ে পরিবারের সন্দেহ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে ৫–৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম ফকির (৪৫)। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন স্বজনেরা। গত ২৩ অক্টোবর বাংলাবাজার এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সেটি আলম ফকিরের হতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

আলম ফকির স্থানীয়ভাবে মুজা নামে পরিচিত মুজাফর গাজীর ছেলে। তিনি দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ছোট স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। এ ঘটনায় ২৪ অক্টোবর তাঁর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বাংলাবাজার এলাকার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ আলম ফকিরের পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহটি তাঁর হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছেন। মরদেহটি খালে পাওয়া যাওয়ায় নৌ-পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি আলম ফকিরের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পরিবার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream