সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লাউয়াছড়ায় ট্রেনের ছাদে ছিনতাইয়ের অভিযোগ,আহত যুবক উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রাজু মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়,রাজু ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ফিরছিলেন। পথে বাঘমারা বন ক্যাম্প এলাকায় পৌঁছালে ছাদে থাকা দুই ব্যক্তি তাঁর মুঠোফোন ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি। এতে গুরুতর আহত হন রাজু।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে তাঁকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কামাল হোসেইন বলেন,ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া এক যাত্রীর খবর তাঁরা পেয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ছিনতাই নাকি দুর্ঘটনা,তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লাউয়াছড়ায় ট্রেনের ছাদে ছিনতাইয়ের অভিযোগ,আহত যুবক উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রাজু মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়,রাজু ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ফিরছিলেন। পথে বাঘমারা বন ক্যাম্প এলাকায় পৌঁছালে ছাদে থাকা দুই ব্যক্তি তাঁর মুঠোফোন ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি। এতে গুরুতর আহত হন রাজু।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তী সময়ে তাঁকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কামাল হোসেইন বলেন,ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া এক যাত্রীর খবর তাঁরা পেয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ছিনতাই নাকি দুর্ঘটনা,তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream