বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চিলাহাটিতে পঞ্চনীল জামিয়া রহমানিয়ার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রতিবেদক

নীলফামারী ও পঞ্চগড় দুই জেলার শেষ সীমানা ডোমার থানার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতলী ও দেবিগঞ্জ থানার চিলাহাটি ইউনিয়নের খাদিয়াডাঙ্গা নামক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চনীল জামিয়া রহমানিয়া নুরুল উলুম জমিরিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন পাঁচতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এ সময় মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল শফিক ও সহকারী পরিচালক মাওলানা আবুল হাশেম জমিরী সাহেবের উপস্থিতি ও আমন্ত্রিত স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চিলাহাটি নিজ ভোগডাবুড়ী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী জনাব আলহাজ্ব মোহাব্বাত হোসেন বাবু,চিলাহাটি সদর জামে মসজিদের খতিব আব্দুর রাজ্জাক,ধর্মানুরাগী আতিউর রহমান,চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সমাজসেবক আরিফুর রহমান জনি,ভাউলাগঞ্জের বিশিষ্ট সমাজসেবক জনাব ইউসুফ আলম, আলমগীর হোসেন ও শামসুদ্দোহা এছাড়াও মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা যায়, পঞ্চনীল জামিয়া রহমানিয়া নুরুল উলুম জমিরিয়া আরবি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের একমাত্র এমনই একটা মাদ্রাসা, যেখানে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমমানের শিক্ষা সম্পন্ন করার সুযোগ রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছেন ১৭ জন শিক্ষক এবং ৩ জন কর্মচারী।

শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা, শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের প্রত্যাশা নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চিলাহাটিতে পঞ্চনীল জামিয়া রহমানিয়ার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream