শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মরহুম এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তাঁর গ্রামের বাড়িতে দিনটির কর্মসূচি শুরু হয়। এ সময় কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য,২০০৯ সালের ৫ সেপ্টেম্বর নিজ বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে তাঁর গ্রামের বাড়িতে দিনটির কর্মসূচি শুরু হয়। এ সময় কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য,২০০৯ সালের ৫ সেপ্টেম্বর নিজ বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream