বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন দায়িত্ব পেলেন পরিষদের সদস্য জনাব জসিম উদ্দিন তুষার।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান *মিজ মাম্যাচিং এর নির্দেশে জেলা পরিষদের পক্ষে জেলা সমাজসেবা বিভাগ ও বাজার ফান্ড সংস্থার যাবতীয় কার্যাবলী সম্পাদন এবং সমন্বয়ে জেলা সমাজসেবা ও বাজার ফান্ডের সমন্বয়ের দায়িত্ব পেলেন জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন তুষার র দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
নতুন দায়িত্ব অনুযায়ী জনাব জসিম উদ্দিন তুষার এখন থেকে জেলা সমাজসেবা বিভাগের বিভিন্ন সামাজিক কর্মসূচি, ভাতা বিতরণ, প্রতিবন্ধী ও অসহায়দের সহায়তা কার্যক্রম এবং বাজার ফান্ড সংস্থার উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি ও সমন্বয় করবেন।
জসিম উদ্দিন তুষার বলেন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং বাজারগুলোকে আধুনিক ও সুশৃঙ্খল করা আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে বান্দরবানকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
মতামত