সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম শাহাবুদ্দিন ফারুকী (রঙ্গু মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ।
প্রয়াত শাহাবুদ্দিন ফারুকী মধ্যনগর সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে তিনি দল-মতনির্বিশেষে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। শিক্ষা ও সমাজ উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
১৯৯৯ সালের ৬ই সেপ্টেম্বর আজকের এইদিনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।দীর্ঘ ২৭ বছর পরও তাঁর কর্ম ও মানবিকতার স্মৃতি স্থানীয় মানুষের কাছে অমলিন হয়ে আছে।তিনি মধ্যনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ফারুকী এবং দৈনিক আজকের পত্রিকার ধর্মপাশা-মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আতিক ফারুকীর বাবা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মতামত