বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

পলিথিন ও প্লাস্টিকের অবাধ ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় তারেক রহমানের সভাপতিত্বে দেশের বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পলিথিন ও প্লাস্টিকের অবাধ ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় তারেক রহমানের সভাপতিত্বে দেশের বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream