জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার (৮ আগস্ট) দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি সেখানকার বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
মতামত