সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এশিয়ান গেমস ঘিরে জাপান সফরে সেনাপ্রধান

এশিয়ান গেমস ঘিরে জাপান সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।  এছাড়া, সেনাবাহিনী প্রধান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার (৮ আগস্ট) দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি সেখানকার বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাপ্রধান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream