অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দলের পরিবর্তে একটি ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে তিনি বাঁধনের ওপর হামলার বিচার, দেশের বিদ্যুৎ, সার, আইনশৃঙ্খলা ও জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
ডা. জাহেদ জানান, সাম্প্রতিক সহিংসতা ও ঘটনাপ্রবাহের পর আওয়ামী লীগকে রাজনৈতিক দল ভাবার সুযোগ নেই। দলটির ন্যূনালতম অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
ঘটনাটিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশে ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
২০২৩ সালের তুলনায় লোডশেডিংয়ের সার্বিক অবস্থা কিছুটা ভালো উল্লেখ করে তিনি বলেন, ঢাকার অর্থনৈতিক গুরুত্ব বেশি হলেও সাম্যতার খাতিরে সেখানেও কিছুটা লোডশেডিং হওয়া স্বাভাবিক।
বর্তমানে দেশের সারের মজুত ১২.২৯৪ লাখ মেট্রিক টন (যা গত বছরের চেয়ে বেশি)। তাই কোনো ঘাটতি নেই, সমস্যা শুধু বিতরণে। অন্যদিকে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রুটিন কাজ চালিয়ে যাচ্ছে।
গ্যাস ও এলএনজি সংকট: দেশে এলএনজি আমদানির প্রধান বাধা এফএসআরইউ (FSRU)-এর সক্ষমতার অভাব। সমস্যা মেটাতে চীনের কাছে জরুরি ভিত্তিতে এফএসআরইউ অর্ডারের ব্যবস্থা করা হয়েছে, যা দেড় বছরের মধ্যে এসে পৌঁছাবে।
মতামত