দুর্নীতির দায় আর এড়ানো গেল না। দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় অবশেষে সাময়িকভাবে বরখাস্ত হলেন বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মিল্টন দস্তিদার
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরখাস্তের তথ্য জানানো হয়েছে।
দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সেই নিয়মেই এই ব্যবস্থা।
বান্দরবানে ছিলেন ২ উপজেলার দায়িত্বে সূত্র জানায়, বরখাস্তকৃত মিল্টন দস্তিদার একসময় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দুই উপজেলার দুর্যোগ সহায়তা, ত্রাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ তার হাত দিয়েই বাস্তবায়ন হতো।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের কথা, “যারা সরকারি টাকা-ত্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে এভাবেই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। মামলার রায় না হওয়া পর্যন্ত এই বরখাস্তাদেশ বহাল থাকবে।
মতামত