মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,নকল হরলিক্স বিস্কুটজরিমানা ৬০ হাজার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,নকল হরলিক্স বিস্কুটজরিমানা ৬০ হাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে দুই মাছ বিক্রেতা এবং খাদ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারের মাছের বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযানে মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিংসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে গলদা চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে মো. আব্দুল্লাহ ও মো. মুহিবুর রহমানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল নন-ফুডগ্রেড রং ব্যবহার,কিছু পণ্যে মেয়াদের লেবেল না থাকা,নকল হরলিক্স বিস্কুট উৎপাদন, উৎপাদনের তারিখে অসঙ্গতি এবং অপরিচ্ছন্ন ট্রেতে খাদ্যপণ্য তৈরি।

এ ছাড়া বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার বিষয়টি অভিযানে ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন,নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন এবং ভোক্তাদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,নকল হরলিক্স বিস্কুটজরিমানা ৬০ হাজার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে দুই মাছ বিক্রেতা এবং খাদ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারের মাছের বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযানে মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিংসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে গলদা চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে মো. আব্দুল্লাহ ও মো. মুহিবুর রহমানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল নন-ফুডগ্রেড রং ব্যবহার,কিছু পণ্যে মেয়াদের লেবেল না থাকা,নকল হরলিক্স বিস্কুট উৎপাদন, উৎপাদনের তারিখে অসঙ্গতি এবং অপরিচ্ছন্ন ট্রেতে খাদ্যপণ্য তৈরি।

এ ছাড়া বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার বিষয়টি অভিযানে ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন,নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন এবং ভোক্তাদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream