রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা
ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, ২০০৮ সালে দায়ের করা প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

মামলাটি করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে ২০০১ সালে বিদিশার সঙ্গে তার চুক্তি হয়। প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাটের জন্য ৮০ লাখ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় ফ্ল্যাটটি তাকে বুঝিয়ে দেওয়া হয়নি।

অভিযোগে আরও বলা হয়, বিদিশা পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দেন। ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপরও টাকা বা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

গত ২৫ আগস্ট রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিদিশা কবি ও অধ্যাপক আবু বকর সিদ্দিকের মেয়ে। ২০০০ সালে এরশাদের সঙ্গে তার বিয়ে হয় এবং ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream