রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মদিনার সব মসজিদে নারীদের জন্য ৫ ওয়াক্ত নামাজের স্থান খোলা রাখার অনুমোদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মদিনার সব মসজিদে নারীদের জন্য ৫ ওয়াক্ত নামাজের স্থান খোলা রাখার অনুমোদন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মদিনা শহরের সব মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য খোলা রাখার ঐতিহাসিক নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

নতুন এ নির্দেশনার আওতায় মদিনার ঐতিহাসিক ও বড় বড় জামে মসজিদের পাশাপাশি স্থানীয় সাধারণ মসজিদগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সারাবছর নিয়মিত সুবিধা: ইতিপূর্বে মদিনার বহু মসজিদে নারীদের নির্ধারিত এলাকাগুলো কেবল জুমার নামাজ, রমজানের তারাবিহ, দুই ঈদের নামাজ কিংবা হজের ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো; বছরের বাকি সময় তা বন্ধ থাকত। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে সারা বছর প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই এসব স্থান খোলা থাকবে।

এই সিদ্ধান্তের ফলে চাকরিজীবিনী, শিক্ষার্থী, পর্যটক কিংবা কেনাকাটার কাজে বাইরে থাকা নারীরা সালাতের সময় নিকটস্থ যেকোনো মসজিদে গিয়ে নিরাপদে জামাতে অংশ নিতে পারবেন।

বিশ্বজুড়ে পরিচিত মহানবীর (সা.) রওজা মোবারক সংলগ্ন ‘মসজিদে নববী’ এই নতুন নির্দেশনার বাইরে থাকছে; কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য সার্বক্ষণিক বিশাল ও পৃথক প্রার্থনার সুব্যবস্থা বিদ্যমান।

নারীদের নামাজের স্থানগুলোর সুভোল ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই মাঠপর্যায়ে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মসজিদগুলোর ব্যবস্থাপনা ও সুরক্ষার জন্য নতুন করে ১১৫ জন নারী মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মদিনার সব মসজিদে নারীদের জন্য ৫ ওয়াক্ত নামাজের স্থান খোলা রাখার অনুমোদন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র মদিনা শহরের সব মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য খোলা রাখার ঐতিহাসিক নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

নতুন এ নির্দেশনার আওতায় মদিনার ঐতিহাসিক ও বড় বড় জামে মসজিদের পাশাপাশি স্থানীয় সাধারণ মসজিদগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সারাবছর নিয়মিত সুবিধা: ইতিপূর্বে মদিনার বহু মসজিদে নারীদের নির্ধারিত এলাকাগুলো কেবল জুমার নামাজ, রমজানের তারাবিহ, দুই ঈদের নামাজ কিংবা হজের ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো; বছরের বাকি সময় তা বন্ধ থাকত। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে সারা বছর প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই এসব স্থান খোলা থাকবে।

এই সিদ্ধান্তের ফলে চাকরিজীবিনী, শিক্ষার্থী, পর্যটক কিংবা কেনাকাটার কাজে বাইরে থাকা নারীরা সালাতের সময় নিকটস্থ যেকোনো মসজিদে গিয়ে নিরাপদে জামাতে অংশ নিতে পারবেন।

বিশ্বজুড়ে পরিচিত মহানবীর (সা.) রওজা মোবারক সংলগ্ন ‘মসজিদে নববী’ এই নতুন নির্দেশনার বাইরে থাকছে; কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য সার্বক্ষণিক বিশাল ও পৃথক প্রার্থনার সুব্যবস্থা বিদ্যমান।

নারীদের নামাজের স্থানগুলোর সুভোল ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই মাঠপর্যায়ে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মসজিদগুলোর ব্যবস্থাপনা ও সুরক্ষার জন্য নতুন করে ১১৫ জন নারী মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে প্রশাসন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream