বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিলেটে অনলাইন জুয়ার আসর থেকে চারজন আটক

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

সিলেটে অনলাইন জুয়ার আসর থেকে চারজন আটক
অনলাইন জুয়ার আসর থেকে গ্রেপ্তারকৃত চারজন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় একটি চা দোকানে বসে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের দক্ষিণ সুরমার শাহ সিকান্দর এলাকার মো. জলিল উদ্দিন (৩৮),হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মো. সামাইন (৩০),ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা এলাকার মো. নাইম মিয়া (৩৩) এবং হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল উত্তরপাড়া এলাকার মো. শাহিন মিয়া (৩৫)।

র‌্যাব জানায়,র‌্যাব-৯-এর সদর কোম্পানির একটি দল সোমবার রাতে দক্ষিণ সুরমা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে,লালাবাজারের মাহতাজ ভেরাইটিজ স্টোর নামের একটি চা দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন।

খবর পেয়ে রাত ৯টা ১০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। জব্দ করা মোবাইল ফোন যাচাই করেও অনলাইনে জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার চারজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে অনলাইন জুয়ার আসর থেকে চারজন আটক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream