বাংলাদেশের আমের রাজধানী হিসেবে প্রসিদ্ধ নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের আশরন্দ্র মোল্লাপাড়া ব্রিজের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আমিন সাপাহার উপজেলার মাছাডাঙ্গা বিন্নাকুড়ি এলাকার মো. ইসরাইলের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত