বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এলপি গ্যাসের দাম কমল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এলপি গ্যাসের দাম কমল
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। সিদ্ধান্ত অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা দরে বিক্রি হবে।

অন্যদিকে ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং আমদানি ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এলপি গ্যাসের দাম কমল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। সিদ্ধান্ত অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা দরে বিক্রি হবে।

অন্যদিকে ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং আমদানি ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream