বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও সঠিক মূল্যবোধের চর্চায় যুক্ত করতে হবে। মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় ঠেকাতে প্রাথমিক স্তর থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের হাতেই। তাই তাদের মেধা ও যোগ্যতাকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। মেধাবীদের উৎসাহ দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, মানুষের সঙ্গে কাজ করা, দেশপ্রেম ও দায়িত্ববোধ শেখায়। একইভাবে খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি। এ লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। দেশের ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও মিড ডে মিল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

নতুন শিক্ষাক্রমের বিভিন্ন পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস, কালচার, এথিকস ও মরালস এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করা হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কাউটের জন্য আলাদা স্কিম এবং বিএনসিসির জন্যও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত ও পুরস্কৃত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভালো ফল করা শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বও মেধাবীদের নিতে হবে।

বাংলাদেশের বিপুল জনসংখ্যা ও মানুষের মেধাকে দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বিশ্বে বাংলাদেশ একটি উদাহরণ তৈরি করতে পারবে। আগামী প্রজন্মের হাত ধরেই দেশ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream