বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, এ বছর প্রাণহানি ১০৭

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, এ বছর প্রাণহানি ১০৭
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১১০ জন। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ। সেখানে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৭৫, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশালে ১১০, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩২ এবং সিলেটে সাতজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ গেছে ৫৪ জনের। খুলনায় ১৮, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, এ বছর প্রাণহানি ১০৭

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১১০ জন। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ। সেখানে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৭৫, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশালে ১১০, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩২ এবং সিলেটে সাতজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ গেছে ৫৪ জনের। খুলনায় ১৮, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream