শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মমিন বড় গেদাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মমিন বড় গেদা সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়ার মহল্লার আব্দুস সবুরের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মমিন @ বড় গেদা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মমিন বড় গেদাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মমিন বড় গেদা সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়ার মহল্লার আব্দুস সবুরের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মমিন @ বড় গেদা। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream