শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ হাইকোর্টের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ হাইকোর্টের
সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) হাইকোর্টের এই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিট আবেদনে উল্লেখ করা হয়, প্রচলিত ব্যাংক আইন অনুযায়ী একই গ্রুপ বা পরিবারের সদস্যরা কোনো ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারেন না। কিন্তু এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার কোম্পানি বেআইনিভাবে ইসলামী ব্যাংকের মোট ৮১.৯২ শতাংশ শেয়ার নিজেদের দখলে রাখে।

এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসাথে উক্ত শেয়ারহোল্ডার পরিচালকদের আদালতের পূর্বানুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হাইকোর্টের নতুন এই আদেশের ফলে ব্যাংকিং খাতে এস আলমের শেয়ার হস্তান্তরের সুযোগ পুরোপুরি বন্ধ হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) হাইকোর্টের এই আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিট আবেদনে উল্লেখ করা হয়, প্রচলিত ব্যাংক আইন অনুযায়ী একই গ্রুপ বা পরিবারের সদস্যরা কোনো ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারেন না। কিন্তু এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার কোম্পানি বেআইনিভাবে ইসলামী ব্যাংকের মোট ৮১.৯২ শতাংশ শেয়ার নিজেদের দখলে রাখে।

এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসাথে উক্ত শেয়ারহোল্ডার পরিচালকদের আদালতের পূর্বানুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হাইকোর্টের নতুন এই আদেশের ফলে ব্যাংকিং খাতে এস আলমের শেয়ার হস্তান্তরের সুযোগ পুরোপুরি বন্ধ হলো।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream