সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন,বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সদস্যদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন জুড়ী ট্রাফিকের টিএসআই মো. আলাউদ্দিন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ।

এ ছাড়া আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকারকে পুরস্কৃত করা হয়। সিডিএমএসে উল্লেখযোগ্যসংখ্যক মামলা ও ওয়ারেন্ট এন্ট্রি করায় সদর কোর্টের সিডিএমএস অপারেটর কনস্টেবল নজরুল ইসলামকেও পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের,জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান,সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream