মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এক পোয়া মাছের দাম ৪০ হাজার টাকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এক পোয়া মাছের দাম ৪০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারের জালে ৮ কেজির একটি দুর্লভ ‘কালো পোয়া’ (স্থানীয়ভাবে দাতিনা বা ব্ল্যাক ডায়মন্ড) মাছ ধরা পড়েছে। পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কেজিপ্রতি ৫ হাজার টাকা দরে মোট ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

এফবি মিম' ট্রলারের জেলেদের জালে ধরা পড়া মাছটি আলীপুরের মেসার্স সাগর ফিস আড়তে আনা হয়। 'ফ্রেশ ফিস কুয়াকাটা'-র মালিক পি এম মুসা আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্যে মাছটি কিনে নেন।

আন্তর্জাতিক বাজারে এই মাছের বায়ুথলি (Swim Bladder) অত্যন্ত মূল্যবান হওয়ায় এর দাম অনেক বেশি হয়। কখনো কখনো এটি কয়েক লাখ টাকা পর্যন্ত বিক্রি হলেও বিশেষজ্ঞদের মতে এই মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে।

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকারের মতে, এই মাছটির বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। শক্তিশালী চোয়াল থাকায় এটি কাঁকড়া, চিংড়ি, শামুক ও কৃমিজাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে।

জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে মাছটির বংশবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। তাই কৃত্রিম প্রজনন ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের ওপর জোর দিয়েছেন গবেষকরা।

স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সামুদ্রিক মাছ ধরার সাম্প্রতিক নিষেধাজ্ঞা কার্যকর করায় বঙ্গোপসাগরে বড় আকারের মাছের প্রাচুর্য বাড়ছে, যা স্থানীয় জেলেদের আর্থিকভাবে লাভবান করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

এক পোয়া মাছের দাম ৪০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে ট্রলারের জালে ৮ কেজির একটি দুর্লভ ‘কালো পোয়া’ (স্থানীয়ভাবে দাতিনা বা ব্ল্যাক ডায়মন্ড) মাছ ধরা পড়েছে। পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কেজিপ্রতি ৫ হাজার টাকা দরে মোট ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

এফবি মিম' ট্রলারের জেলেদের জালে ধরা পড়া মাছটি আলীপুরের মেসার্স সাগর ফিস আড়তে আনা হয়। 'ফ্রেশ ফিস কুয়াকাটা'-র মালিক পি এম মুসা আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্যে মাছটি কিনে নেন।

আন্তর্জাতিক বাজারে এই মাছের বায়ুথলি (Swim Bladder) অত্যন্ত মূল্যবান হওয়ায় এর দাম অনেক বেশি হয়। কখনো কখনো এটি কয়েক লাখ টাকা পর্যন্ত বিক্রি হলেও বিশেষজ্ঞদের মতে এই মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে।

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকারের মতে, এই মাছটির বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। শক্তিশালী চোয়াল থাকায় এটি কাঁকড়া, চিংড়ি, শামুক ও কৃমিজাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে।

জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে মাছটির বংশবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। তাই কৃত্রিম প্রজনন ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের ওপর জোর দিয়েছেন গবেষকরা।

স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সামুদ্রিক মাছ ধরার সাম্প্রতিক নিষেধাজ্ঞা কার্যকর করায় বঙ্গোপসাগরে বড় আকারের মাছের প্রাচুর্য বাড়ছে, যা স্থানীয় জেলেদের আর্থিকভাবে লাভবান করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream