সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
গ্রেপ্তার জাহিদ হাসান

জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়ার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবেও দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান মেলান্দহের আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়ার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, জাহিদ হাসান একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবেও দেখানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream