সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে বলা হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন তিনি। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করে তা অনুমোদন দেয়।

এর ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এনসিপির এই মুখপাত্র।

অন্যদিকে একই দিনে ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হওয়ার তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ভোটার ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে বলা হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন তিনি। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করে তা অনুমোদন দেয়।

এর ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন এনসিপির এই মুখপাত্র।

অন্যদিকে একই দিনে ঢাকা উত্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হওয়ার তথ্য জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream