সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

দেশে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সহনশীলতার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হানাহানি নয়, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন কোনোভাবেই আবার হারিয়ে না যায়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর এদিন বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে স্থাপন করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিনটি স্থানীয় মানুষসহ পুরো উত্তরাঞ্চলের জন্য আনন্দের। এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।

রাষ্ট্রপতির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারের উদ্যোগ নতুন গতি পেল। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সহনশীলতার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হানাহানি নয়, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন কোনোভাবেই আবার হারিয়ে না যায়, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর এদিন বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে স্থাপন করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিনটি স্থানীয় মানুষসহ পুরো উত্তরাঞ্চলের জন্য আনন্দের। এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।

রাষ্ট্রপতির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারের উদ্যোগ নতুন গতি পেল। বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সরকারি সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream