সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ
ছবি: সংগৃহীত

সার বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছয় সাব-ডিলারের সার বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বরাদ্দ বন্ধ থাকবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, ধুবিল ইউনিয়নের সাব-ডিলার মো. আফসার আলী তালুকদার, মো. মমতাজ উদ্দিন ও শ্রী বাঞ্ছারাম সরকার এবং নলকা ইউনিয়নের মো. জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে। একই সিদ্ধান্তের আওতায় ব্রহ্মগাছা ইউনিয়নের এস এম হাবিবুর রহমান এবং ধানগড়া ইউনিয়নের মো. জাফর ইকবালের বরাদ্দও স্থগিত করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সার বিক্রিতে অনিয়মের অভিযোগের বিষয়টি পর্যালোচনা করে মনিটরিং কমিটি ছয় সাব-ডিলারের বরাদ্দ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এতে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সার পেতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। এসব সাব-ডিলারের আওতাভুক্ত কৃষকেরা নিজ নিজ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সার বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছয় সাব-ডিলারের সার বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বরাদ্দ বন্ধ থাকবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, ধুবিল ইউনিয়নের সাব-ডিলার মো. আফসার আলী তালুকদার, মো. মমতাজ উদ্দিন ও শ্রী বাঞ্ছারাম সরকার এবং নলকা ইউনিয়নের মো. জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে। একই সিদ্ধান্তের আওতায় ব্রহ্মগাছা ইউনিয়নের এস এম হাবিবুর রহমান এবং ধানগড়া ইউনিয়নের মো. জাফর ইকবালের বরাদ্দও স্থগিত করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সার বিক্রিতে অনিয়মের অভিযোগের বিষয়টি পর্যালোচনা করে মনিটরিং কমিটি ছয় সাব-ডিলারের বরাদ্দ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এতে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সার পেতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। এসব সাব-ডিলারের আওতাভুক্ত কৃষকেরা নিজ নিজ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream