বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল মদ উদ্ধার, আটক-১

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল মদ উদ্ধার, আটক-১
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল মদ উদ্ধার, আটক-১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারীতে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। একই সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায়  সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারীর আব্দুল জলিলের পুকুরে কচুরিপানার নিচ থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেক(৫০) নামে একজনকে আটক করে পুলিশ।

এর মধ্যে ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতলসহ মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। চলমান রয়েছে তদন্ত কার্যক্রম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল মদ উদ্ধার, আটক-১

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারীতে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। একই সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টায়  সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারীর আব্দুল জলিলের পুকুরে কচুরিপানার নিচ থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেক(৫০) নামে একজনকে আটক করে পুলিশ।

এর মধ্যে ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতলসহ মোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আটক ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। চলমান রয়েছে তদন্ত কার্যক্রম।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream