শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।

 এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে অবহেলা ও নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ বিতরণ ব্যবস্থা, রোগীদের খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্ব ঘোষণা ছাড়াই ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।

 এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে অবহেলা ও নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ বিতরণ ব্যবস্থা, রোগীদের খাবারের মান এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream