বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গুম আইন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: হুম্মাম কাদের চৌধুরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গুম আইন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: হুম্মাম কাদের চৌধুরী
ছবি: সংগৃহীত

গুম প্রতিরোধ আইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধ আইনে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংস্থা বা বাহিনীকে সেই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। ফলে আইনটি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন পুনর্গঠনের প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, এসব বিষয়ে আরও স্পষ্টতা প্রয়োজন। গুম, খুন ও মানবাধিকার সংক্রান্ত আইনগুলো নতুন করে পর্যালোচনা ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। সীমান্তে মাদক পাচার, মানবপাচার ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে অবস্থান নিলে রোহিঙ্গা সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে তারা মত দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

গুম আইন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে: হুম্মাম কাদের চৌধুরী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

গুম প্রতিরোধ আইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধ আইনে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংস্থা বা বাহিনীকে সেই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। ফলে আইনটি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন পুনর্গঠনের প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, এসব বিষয়ে আরও স্পষ্টতা প্রয়োজন। গুম, খুন ও মানবাধিকার সংক্রান্ত আইনগুলো নতুন করে পর্যালোচনা ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। সীমান্তে মাদক পাচার, মানবপাচার ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে অবস্থান নিলে রোহিঙ্গা সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে তারা মত দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream