শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারও চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডিবেট ক্লাব আয়োজিত ‘Manarat Invitational – Chapter One’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (JnUDS) দল ‘একাত্তরের গণহত্যা’।

প্রতিযোগিতায় দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জেএনইউডিএসের দলটি।

সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ‘একাত্তরের গণহত্যা’। এরপর ফাইনালে বাংলা কলেজের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

জেএনইউডিএসের চ্যাম্পিয়ন দল ‘একাত্তরের গণহত্যা’-এর হয়ে বিতর্কে অংশ নেন সাদিয়া আফরোজ মীম, ওমর ফাহমিদ খান ও আবরার তানজীম।

এই জয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে নতুন সাফল্যের পালক যুক্ত হলো। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেএনইউডিএসের সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারও চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডিবেট ক্লাব আয়োজিত ‘Manarat Invitational – Chapter One’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (JnUDS) দল ‘একাত্তরের গণহত্যা’।

প্রতিযোগিতায় দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জেএনইউডিএসের দলটি।

সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে ‘একাত্তরের গণহত্যা’। এরপর ফাইনালে বাংলা কলেজের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

জেএনইউডিএসের চ্যাম্পিয়ন দল ‘একাত্তরের গণহত্যা’-এর হয়ে বিতর্কে অংশ নেন সাদিয়া আফরোজ মীম, ওমর ফাহমিদ খান ও আবরার তানজীম।

এই জয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে নতুন সাফল্যের পালক যুক্ত হলো। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেএনইউডিএসের সদস্যরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream