বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন উদ্বোধন

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নীলফামারীতে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আনন্দঘন পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শাখার উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। প্রধান আলোচক ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারীর চেয়ারম্যান সেলিমুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাবুব রব্বানী রুবেল ও মো. আশরাফুল ইসলাম। এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুকিশোরদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এ স্কুল ও মাদরাসার তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার টাকার বৃত্তি ও নগদ অর্থ পুরস্কার রয়েছে। পাশাপাশি প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, প্রতিযোগিতার মানসিকতা এবং ভালো ফলাফলের প্রতি আগ্রহ তৈরি করা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন ফরম ও পোস্টার উন্মোচন করেন। এর মধ্য দিয়ে নীলফামারী জেলায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream