রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নারীকে বাঁচাতে তিতাস নদীতে ঝাঁপ পুলিশ সদস্যের

| ফটো কার্ড

নারীকে বাঁচাতে তিতাস নদীতে ঝাঁপ পুলিশ সদস্যের

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া: 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন পুলিশ কনস্টেবল অমিত হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইল কান্দি এলাকার একটি ব্রিজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এক নারী ব্রিজ থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। বিষয়টি চোখে পড়তেই এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন কনস্টেবল অমিত হাসান। সাঁতরে গিয়ে ওই নারীকে উদ্ধার করে নৌকার সহায়তায় তীরে নিয়ে আসেন তিনি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

একটি জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া কনস্টেবল অমিত হাসানের এই সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নারীকে বাঁচাতে তিতাস নদীতে ঝাঁপ পুলিশ সদস্যের

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া: 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন পুলিশ কনস্টেবল অমিত হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইল কান্দি এলাকার একটি ব্রিজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এক নারী ব্রিজ থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। বিষয়টি চোখে পড়তেই এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন কনস্টেবল অমিত হাসান। সাঁতরে গিয়ে ওই নারীকে উদ্ধার করে নৌকার সহায়তায় তীরে নিয়ে আসেন তিনি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।

একটি জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেওয়া কনস্টেবল অমিত হাসানের এই সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream